![]() |
| Blood Donatior Md Isha |
রক্তদানে পথ দেখাচ্ছে মালদা জেলার মোহাম্মদ ঈসা Blood Doner Md Isha।শহর থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে ইংলিশবাজার থানার নহাটা অঞ্চলে সাতঘরিয়া গ্রামে তার বাড়ি ।পেশায় সামান্য একজন দর্জি ।বয়স প্রায় 48 ছুঁইছুঁই ।তবুও আজও রুটিনমাফিক রক্ত দিয়ে চলেছেন ।অসহায় দরিদ্র মুমূর্ষ রোগীর রক্তের দরকার পড়লে এই ইশা ।বহু থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দান করেছেন।৪/৮/২০২০পর্যন্ত 35 জনকে রক্ত দান করেছেন ।
অভাব অনটনের জন্য পড়াশুনা করতে পারেননি ।ছোটবেলা থেকেই তাকে সংসারের হাল ধরতে হয় ।তারপর সংসার জীবন ।
২০০২সালে তার স্ত্রীকে নিয়ে মালদা সদর হাসপাতাল ভর্তি ছিলেন 22 দিন ।সেই সময় তিনি লক্ষ্য করেন রক্তের জন্য এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন কিন্তু রক্ত না পেয়ে নিরাশ হয়ে বসে ছিলেন আমি সে সময় রক্ত দেওয়ার জন্য এগিয়ে যায় ।আমি রক্ত দেওয়ার পর রোগীকে সুস্থ হয়ে সুস্থ বাচ্চা প্রসব করে ।আমি সেদিন প্রতিজ্ঞা করি যতদিন বেঁচে থাকব ততদিন রক্তদান করেই যাবো ।
তার মেয়ে আয়েশা জানান যে আমরা বাবার একাজে খুব খুশি ।রক্ত দেওয়ার জন্য কারো কাছে কোনদিন কিছু নেইনা নিজের টাকা খরচ করে ছুটে যান রক্ত দিতে । স্থানীয় প্রাক্তন প্রধান শফিকুল হক জানান ইশা বাবু শিলিগুড়ি মেডিকেল কলেজ পর্যন্ত রক্ত দিতে গিয়েছেন আমরা তার কাজে খুশি ।গর্ববোধ করি তার মত করে সকল মানুষ যদি রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসত তাহলে কেউ রক্তের অভাবে মারা যেত না বাবু পুরের ।
সুমিত্রা কর্মকার নামে এক মহিলা জানান যে আমি রক্তের জন্য আত্বীয় স্বজনের কাছে গেছি কিন্তু আমাকে কেউ রক্ত দেয়নি ইশা বাবু রক্ত দিয়েছেন ।রক্ত না দিলে হয়তো আমি মারা যেতাম ।গ্রামের মানুষ ইশা বাবুর এই মহান কাজ কে নিয়ে পঞ্চমুখ ।
প্রতিবেদন
নাজরুল ইসলাম
Blood Donatior Md Isha, Malda English Bazar Blood Doner, Mohamad Isha , Blood Donatior in Malda,

0 Comments