মালদা:- পণের টাকা না পাওয়ায় শ্বাসরুদ্ধ করে ঝুলিয়ে দেওয়া হয় গৃহবধূকে । ঘটনাটি ঘটে মালদা জেলার পুকুরিয়া থানার পরানপুর গ্রামে ।
11 মাস আগে নাসরিন খাতুনের বিয়ে হয় নুর আলম নামে এক যুবকের সঙ্গে ।তারপর থেকেই নাসরিনের উপর পনের দাবি নিয়ে মানসিক অত্যাচার চালায় তার শ্বশুরবাড়ির লোকজন, অবশেষে শ্বাসরুদ্ধ করে ঘরে ঝুলিয়ে দেওয়া হল নাসরিন খাতুন কে ।
বিশেষ সূত্রে খবর পেয়ে নাসরিনের বাড়ির লোকজন পুকুরিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন, ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা জেলার সদর হসপিটাল এ পাঠান ।
VIDEO NEWS (ভিডিও খবর)

0 Comments