Fight between two brothers over property in Asansol || আসানসোলে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে লড়াই !! বাড়িতেই দেহ রয়েছে 5 দিন ,Wbl news

Fight between two brothers over property in Asansol

আসানসোল:-
                আসানসোলে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে লড়াই !! বাড়িতেই দেহ রেখেই চলছে লড়াই।

মৃতের নাম আর এস চৌধুরী । বিপুল সম্পত্তির মালিক স্থানীয়দের দাবি ।
তাই বাড়িতে রয়েছে  পাঁচদিনের মৃতদেহ, আগে সম্পত্তি ভাগ তারপর সৎকার। এই নিয়ে লড়াই দুই ছেলে ও এক মেয়ের ।

রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে আসানসোলে । গত পাঁচদিন আগে মৃত হয় আর এস চৌধুরীর, এখনো মেলেনি সৎকার । পরিবহন ব্যবসা সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রের খবর । এই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে,ছেলেরা বাবার ব্যবসা দেখাশোনা করতেন ও বিবাহের সূত্রে মেয়ে আমেরিকায় থাকেন ।

বাড়ির সামনে কৌতুহল মানুষের ভিড় সঙ্গে রয়েছে আতঙ্ক । কারণ, করোনার কারণে মৃত্যু হয় নি তো  আরএস চৌধুরীর ? বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মেয়ে, এখনো ঢুকতে পারেনি বাড়িতে । বাড়ির দরজা বন্ধ করে রেখেছে দুই ভাই । পরবর্তীতে বাড়িতে ঢোকার চেষ্টা করলে গুলির শব্দ শোনা যায় বলে তার দাবি ।গত পাঁচ দিন ধরে পড়ে রয়েছে মৃতদেহ তবুও জানতে পারেনি স্থানীয় পুলিশ । এদিকে মৃত আরএস চৌধুরীর মেয়ে স্থানীয় থানায় অভিযোগ করলে, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ।

                                        - প্রতিনিধি-
                                        সুজন হাসান 

Post a Comment

0 Comments