মুর্শিদাবাদ;
12 তারিখ গোবিনাথপুর ফেরিঘাটে চলতি নৌকা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বছর চব্বিশের রিপন নামের এক যুবক। মৃত যুবকের বাড়ি লোচনপুর অঞ্চলের শিশাপাড়ার ক্লাবের মোড়। কি কারণে আত্নহত্যা করছে ওই যুবক এখন পর্যন্ত তা জানা যায় নি ।তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাই যে ওই যুবক মানসিক ভাবে সামান্য ভারসাম্যহীন ছিল ।
গতকাল দুই জন ডুবুরির সাহায্যে মৃত দেহ খোঁজার চেষ্টা করলেও মৃত দেহ উদ্ধারে সক্ষম হয়নি তারা। আজ সকাল সাতটা নাগাদ হঠাৎই ওই মৃত দেহটি ভেসে ওঠে সেই জাইগাতেই যে জায়গাতে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। স্থানীয় লোক দেখতে পেলে স্থানীয় পুলিশ এবং তার পরিবারকে খবর দেয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং পোস্টমর্টেম এর জন্য মৃত দেহ নিয়ে যাওয়া হয়।

0 Comments