গঙ্গা ভাঙ্গন,Ganga,Ganga Rivar, Ganga fall,

দেখুন গঙ্গা ভাঙনে কিভাবে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও চাষের জমি

দীর্ঘদিন বর্ষার কারণে বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙ্গন এর ঘটনা সামনে আসছে তলিয়ে যাচ্ছে চাষের জমি এবং মানুষের বসবাস করে ঘরবাড়ি শুরুতেই চোখ রাখব মালদা জেলার বাঙ্গি তলার গঙ্গা ভাঙ্গন এর খবরে।

বাঙ্গি তোলা সিপিএম নেতৃত্ব ষোলো দফা দাবি পেশ করল বাঙ্গির   টোলাগ্রাম পঞ্চায়েত অফিসে। .দাবিগুলির মধ্যে গঙ্গা ভাঙন প্রতিরোধ ,একশো দিনের কাজ এবং গ্রামীণ এলাকার নানাবিধ সমস্যার সমাধানের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয় ।


এর আগে বহুবার গঙ্গা ভাগণ প্রতিরোধে মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত স্থায়ী কোনও সুরাহা হয়নি ।


বাঙ্গি টোলা গ্রাম পঞ্চায়েত প্রধান সানতারা বিবি জানিয়েছেন সিপিএম নেতৃত্ব আমাদের কাছে ষোলো দফা যে দাবি পেশ করেছে সেই দাবিগুলির মধ্যে কিছু দাবি আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় ।

আমরা এই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাসময়ে পাঠিয়ে দেব। 


সিটু নেতা সাইফুদ্দিন এবং অচিন্ত মিশ্রের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাজনৈতিক নেতারা ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে আমাদের কোনও কাজ হয় না  ।



অপরদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ গঙ্গা ভাঙ্গনের কারণে তলিয়ে গেছে 60 থেকে 70 বিঘা চাষের জমি তলিয়ে গেছে স্থানীয় গ্রামবাসীদের বেশকিছু বসবাসের ঘর বাড়ি।

তলিয়ে যাচ্ছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুরের নতুন শিবপুর-ভাঙা লাইন এলাকা। । ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। হচ্ছে না স্থায়ী সমাধান। আর তা নিয়েই এবার গঙ্গা

ভাঙন প্রতিরোধের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেন গ্রাম বাসি।