পুকুরে নই রাস্তায় চলছে পাট ধোয়ার কাজ, রাস্তার বেহাল দশা || Jute washing work is going on in the road not in the pond, the road is in dilapidated condition

 

Bad road in Murshidabad, World wide bad road list,Bad Road in Pomaipur, Pomaipur Bad Road news

পুকুরে নই রাস্তায় চলছে পাট ধোয়ার কাজ, রাস্তার বেহাল দশা

রানীনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত পমাইপুর থেকে নিয়ে পাহাড়পুর পর্যন্ত দীর্ঘ সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশা, রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে  মানুষ পুকুরে পাট না ধুয়ে রাস্তার জলেই পাট  ধোয়ার কাজ করছে।

রাস্তায় এতটা পরিমাণ  জল জমেছে যে সাত আট বছরের বাচ্চা ও ডুবে  মারা যেতে পারে।


এলাকাবাসীর কথা হল যে কোন গর্ভবতী মহিলার সন্তান প্রসবের সময় আসলে আমরা তাকে ঠিকমত হসপিটালে নিয়ে যেতে পারি না কারণ এখানে কোন গাড়ি আসতে পারে না কোনো এম্বুলেন্স ও আসতে পারে না যার কারণে বেশিরভাগ বাচ্চা বাড়িতেই হই।

কাউকে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে তাকে কাধে করে তুলে নিয়ে যেতে হয়।


এমনকি এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে ওই গ্রামে নাকি কেউ বিয়েও দিতে রাজি হয়না কারণ যোগাযোগব্যবস্থা এতটাই খারাপ যে সাইকেল নিয়ে চলা তো দূরের কথা পায়ে হেঁটে গেলেও জীবনের ঝুকি থেকেই যাই।


অবশেষে কিছু মানুষ এলাকার মেম্বার প্রধানের উপর রাগ করে রাস্তায়  ধান গাছ লাগিয়ে রেখেছিল যেগুলি আজ প্রায় জমির ধান এর মতোই হয়ে গেছে।

Paddy cultivation in the streets

VIDEO NEWS (ভিডিও খবর)


Post a Comment

0 Comments